ঢাকা বিভাগে থাকার দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

0
163
ঢাকা বিভাগে থাকার দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ / ছবি - সংগৃহীত
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় এই বিক্ষোভ করেন তারা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ মিছিল করেন। আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

আন্দোলনকারীরা জানায়, বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে নতুন ফরিদপুর বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এতে মাদারীপুর জেলাকে অন্তর্ভুক্ত করা হতে পারে- এমন আশঙ্কায় তারা আন্দোলনে নেমেছেন।

তাদের দাবি, পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সাথে মাদারীপুরের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফলে তারা চান, মাদারীপুর জেলা ঢাকা বিভাগেই থাকুক।

বিক্ষোভকারীরা বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাসে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। মাদারীপুরের ভৌগোলিক ও যোগাযোগগত সুবিধা বিবেচনায় নিয়ে ঢাকার সাথেই এর সংযুক্তি বজায় রাখা উচিত।

বিক্ষোভের সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার সদস্য রুবেল মৃধা, সাবেক সহ-সংগঠক জহিরুল ইসলাম সানি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম, নেয়ামুল হক, কিরণ আক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here