নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে একতা বাজার স্কুল মাঠে এ সভা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু এবং সঞ্চালনা করেন মুক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, শেফাউল জাহাঙ্গীর সেপু ও গোলাম রব্বানী প্রধান।
সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

