ডিমলায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি: নাগরিক সেবা বিঘ্নিত

0
257
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :


সরকারি ও বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, এক্স-রে ও ডেন্টাল বিভাগের কর্মীদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিমলায় half-day কর্মবিরতি পালন করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিমলা উপজেলা হাসপাতাল চত্বরে এই কর্মবিরতি পালন করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা।

কর্মবিরতির কারণে উপজেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি, এক্স-রে, ওষুধ সরবরাহ বিভাগ ও ডেন্টাল সেবা সাময়িকভাবে বন্ধ থাকে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে দেখা যায়।

কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মীরা বলেন,
“মেডিকেল টেকনোলজি পেশায় দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের ন্যায্য দাবি ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

তারা আরও জানান, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here