ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় অভ্যন্তরীণ আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে স্থানীয় খাদ্য গুদামের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, খাদ্য নিয়ন্ত্রক মামুনার রশীদ, খাদ্য পরিদর্শক (ওসিএলএসডি) নবাব, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান এবং সহকারী উপ-খাদ্য পরিদর্শক শামিম আহসান উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ৩৪ টাকা কেজি দরে ২০৮ মেট্রিক টন ধান সরাসরি ক্রয় করা হবে। পাশাপাশি চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে ৫০ টাকা কেজি মূল্যে ৮৬১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
