ঝালকাঠির নলছিটিতে পরিত্যক্ত ৪৫০ বস্তা আলু জব্দ

0
217
নলছিটিতে পরিত্যক্ত ৪৫০ বস্তা আলু জব্দ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে পরিত্যক্ত অবস্থায় ৪৫০ বস্তা আলু জব্দ করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের খাওখীর গ্রামের উত্তর দিকে কালিজিরা খালের পাড়ে মনির তালুকদারের জমি থেকে মালিকবিহীন ওই আলু জব্দ করা হয়। জব্দ আলু মগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল হোসেনের জিম্মায় রাখা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাতে কিছু অপরিচিত ব্যক্তি আলুভর্তি একটি ট্রলার খালের পাড়ে নিয়ে আসেন। আলুর বস্তাগুলো ট্রলার থেকে খালের পার্শ্ববর্তী মনির তালুকদারের জমিতে ফেলে রেখে চলে যান।

স্থানীয়রা শুরুতে মনে করেছিলেন আলুটি কেউ কিনে নিয়ে যাবেন। কিন্তু বুধবার রাত থেকে শনিবার পর্যন্ত কেউ আলু সংগ্রহ না করায় এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরে মগড় ইউপি সদস্য মিন্টু খান বিষয়টি পুলিশকে জানান।

মগড় ইউনিয়ন পরিষদের সদস্য মিন্টু খান জানান, আমি আলুর মালিককে খুঁজে না পেয়ে রোববার নলছিটি থানা পুলিশকে ঘটনাটি জানাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলুর বস্তাগুলো জব্দ করেছে।

মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন বলেন, জব্দ আলুর বস্তাগুলো আমার জিম্মায় রাখা হয়েছে।

নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী নিশ্চিত করেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ওই ৪৫০ বস্তা আলুর কোনো মালিক পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আলু জব্দ করে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে রাখা হয়েছে। পরে প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত কেউ মালিকানা দাবি করেননি।

এই বাংলা/এমএস

টপিক

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here