ঝালকাঠির কাঠালিয়ায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0
90
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়ায় শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মংচেনলা, বিশিষ্ট শিল্পপতি মো. শহীদুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা ক্রীড়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান আকন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার প্রমুখ।

উদ্বোধনী খেলায় মোকামিয়া একাদশ ১–০ গোলে পরাজিত করে নুরনবী ফুটবল একাডেমি, ঝালকাঠিকে। খেলাটি দেখতে মাঠের চারপাশে হাজারো দর্শক সমবেত হন, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

টুর্নামেন্টে বরিশাল বিভাগের ৮ উপজেলার ৮টি দল অংশ নিচ্ছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here