ঝালকাঠি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনায় যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা যুবদলের উদ্যোগে শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদার।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কর্মশালায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক রবিউল হোসেন তুহিন, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু।
কর্মশালায় বক্তারা বলেন, দেশ ও রাষ্ট্রের চলমান সংকট উত্তরণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব একটি সময়োপযোগী ও বাস্তবমুখী রূপরেখা। এই রূপরেখা বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুব নেতাকর্মীদের রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা ও রাষ্ট্র পরিচালনার মৌলিক ধারণা বৃদ্ধি পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশপ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় দলীয় আদর্শ,রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

