ঝালকাঠিতে ট্রলি খাদে পড়ে এক শ্রমিক নিহত, আহত পাঁচজন

0
59
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি সদর উপজেলার আগলপাশা বাকলাই বাড়ি এলাকায় একটি পল্লী বিদ্যুতের মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. সোহেল (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত সোহেল বানারিপাড়া উপজেলার নুর আকনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রলিটি পল্লী বিদ্যুতের মাল বহন করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যান।

আহতরা হলেন: রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর বলাইবাড়ি এলাকার সোলাইমান (২২), নড়াইল জেলার ইমন হোসেন (২০), শরীয়তপুর জেলার রোহান (১৫), গোপালগঞ্জ জেলার হামিম (১৮) এবং নড়াইলের সামিউল (২৭)।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, নিহত সোহেলের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here