জেলার শ্রেষ্ঠদের তালিকার শীর্ষে অষ্টগ্রাম: ওসি–এএসপি সহ চার কর্মকর্তা পুরস্কৃত

0
106
কিশোরগঞ্জ জেলার সেপ্টেম্বর ও অক্টোবর -২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত / ছবি : এই বাংলা

অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি :


কিশোরগঞ্জ জেলা পুলিশের সেপ্টেম্বর ও অক্টোবর–২০২৫ সময়ের মূল্যায়নে অষ্টগ্রাম থানা আবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

একই সঙ্গে অষ্টগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ শহিদুল হক চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন।

এছাড়াও থানার এসআই (নি:) একেএম মোশারফ হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এবং এএসআই (নি:) মোঃ শফিকুল আলম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

কলমা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য সোহেল দাস বিভিন্ন আইনশৃঙ্খলা ও জনসেবামূলক কাজে অবদানের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হন।

জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকবিরোধী অভিযান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার এবং বিভিন্ন বড় কর্মসূচি সফলভাবে সম্পন্ন—এসব সূচকে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

২২ নভেম্বর ২০২৫ সকাল ৯টায় কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী শ্রেষ্ঠ ওসি, শ্রেষ্ঠ সার্কেল অফিসারসহ অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

এই অর্জনের মাধ্যমে অষ্টগ্রাম থানা আবারও জেলায় সেরা অবস্থান নিশ্চিত করেছে—যা থানার সামগ্রিক কর্মদক্ষতা ও পুলিশ সদস্যদের আন্তরিকতার সুস্পষ্ট প্রতিফলন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here