চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত প্রায় ১৫

0
152
ফাইল ফুটেজ

আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন মাড়কৈল ফুলবাড়ী এলাকায় আধিপত্য কে বিস্তার করে দফায় দফায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বেশ কিছুদিন থেকেই তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া শুরুর এক পর্যায়ে প্রায় আট থেকে দশ জন গুরুতর জখম ও আহত হলে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশের একটি দল উপস্থিত হয়।

পুলিশের উপস্থিত টের পেয়ে দুই গ্রুপের লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়ে।

পরে পুলিশের সহযোগিতায় স্থানীয় এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সূত্রপাত কে কেন্দ্র করে ঐ এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রতিবেদক এই বিষয় সম্পর্কে জানতে চাইলে নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here