চরভদ্রাসনে ৫০ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ

0
96
ছবি - এই বাংলা প্রতিনিধি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৫০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসব মেশিন তুলে দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান আজাদ খান এবং অন্যান্য কর্মকর্তাগণ।

ইউএনও জানান, যারা অল্প সেলাই জানতেন তাদের ত্রিশজনকে দশ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া যাদের সেলাইয়ের দক্ষতা থাকলেও মেশিন ছিল না, তাদের বিশজনকে মেশিন প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ ও ভাতাও প্রদান করা হয়েছে।

সেলাই মেশিন প্রাপ্ত নারীরা প্রশাসনের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here