চরভদ্রাসনে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বাঁধ অপসারণ

0
117
ছবি : এই বাংলা প্রতিনিধি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দেশীয় মাছ সংরক্ষণের অংশ হিসেবে পদ্মা নদীতে পরিচালিত অভিযানে একটি আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চর জাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীর জলসীমায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব এবং চরভদ্রাসন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, নদীর ওই এলাকায় কিছু ব্যক্তি অবৈধভাবে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ ধরার কাজ করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে প্রায় দেড়শ মিটার দীর্ঘ একটি বাঁধ ও কাঠামো ভেঙে অপসারণ করা হয়।

নদীতে মাছের অবাধ চলাচল ও প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here