চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র দাখিল

0
199
চট্টগ্রাম-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরওয়ার আলমগীর।

সোমবার বেলা আনুমানিক ১টার দিকে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফটিকছড়ি বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ ছালাউদ্দিন, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, ফজল বারেকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সেখানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় সরওয়ার আলমগীর বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, সে জন্য তিনি কৃতজ্ঞ।

তিনি বলেন, এই আস্থার মর্যাদা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং ফটিকছড়ি আসনটি বিএনপিকে উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে তিনি এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here