চট্টগ্রামের ভূজপুরে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

0
89
ছবি : এই বাংলা প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি :


চট্টগ্রামের ভূজপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী মো. আমান হোসেন (৩০) গ্রেফতার হয়েছেন। তিনি বড় বেতুয়া নতুন পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) বিকেল ৬টা ২৫ মিনিটে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হকের নেতৃত্বে এসআই বরকত উল্লাহ, এসআই মো. জালাল উদ্দিন ও কনস্টেবল মো. হাবিবুর রহমানের সমন্বয়ে পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে আমান হোসেন পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুইটি কিরিচ, একটি রামদা ও একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আমান হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে ভূজপুর ও হাটহাজারী থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here