গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত করতে অনুরোধ ডিএমপি কমিশনারের

0
108
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী / ফাইল - ফুটেজ

ঢাকা প্রতিনিধি :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নাগরিকদের গৃহকর্মী নিয়োগের আগে তাদের পরিচয় নিশ্চিত করার জন্য সতর্ক করেছেন। মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। পাশাপাশি, গৃহকর্মী অনেক সময় বাড়ির মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাই নগরবাসীর সচেতনতার মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করেছেন, গৃহকর্মী নিয়োগের আগে তাদের জাতীয় পরিচয়পত্র, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি এবং কমপক্ষে দুইজন শনাক্তকারীর নাম ও ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণ করতে।

এছাড়া, ভাড়াটে নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ করে নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতা করার কথাও পুনরায় বলা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here