শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লাকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ বাসভবনে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে একাধিক বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকি-টকি সেট, নগদ টাকা ও বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সূত্র জানায়, এনামুল হক মোল্লা দীর্ঘদিন ধরে অস্ত্রের প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা ও ভয়ভীতি সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এই বাংলা/এমএস
টপিক

