গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি :
গফরগাঁওয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে বিভিন্ন স্তরের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৮টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসক, ময়মনসিংহ জনাব মোঃ সাইফুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপজেলার সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবী এবং সুধীজনরা অংশগ্রহণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা জনগণের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে স্থানীয় পর্যায়ে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি উপজেলার উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

