খাগড়াছড়ি দিঘীনালায় বেতছড়ি একতা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

0
50

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ির দিঘীনালাতে বেতছড়ি একতা ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পাহাড়ি-বাঙালি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বেতছড়ি একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আল আমিন উপস্থিত থেকে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন।

 

এ সময় মো: আল আমিন বলেন, বেতছড়ি একতা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছর ন্যায় আমরা এবারে অসহায় পাহাড়ি -বাঙ্গালিদের শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই একতা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

স্থানীয় এলাকাবাসী ও উপকারভোগীরা ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

শীতবস্ত্র অনুষ্টানে আরো উপস্তিত ছিলেন মো: জাকির হোসেন, মো: আবদুল হালিম, আলামিন ইব্রাহিমসহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here