খাগড়াছড়িতে সাহিত্য উৎসবে গুণী সাহিত্যিকদের সম্মাননা প্রদান

0
219
খাগড়াছড়িতে সাহিত্য উৎসবে পাঁচজন গুণী সাহিত্যিকে সম্মাননা প্রদান / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ি সাহিত্যের আলোয় বহু সংস্কৃতি সৃজনে উৎসব বৈচিত্র্যের ঐকতান’ এই প্রতিপাদ্য জেলা সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য উৎসব অনুষ্ঠিত। সোমবার (০৮ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট সাহিত্য উৎসব উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উৎসবে জেলার গুণী সাহিত্যিকদের লেখা গান, কবিতা ও আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষে পাঁচজন বিশিষ্ট সাহিত্যিককে গিরিধারা সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান। অতিথি হিসেবে বক্তব্য দেন— খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞোহ্লা মং, সাহিত্যিক ও গবেষক, কবি হাফিজ রশিদ খান।

প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, “পাহাড়ে সাহিত্য চর্চা অব্যাহত রাখতে পারলে মানুষের বাচনভঙ্গি, শুদ্ধ উচ্চারণ ও মননের বিকাশ ঘটবে। গান, কবিতা ও সাহিত্যচর্চা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here