খাগড়াছড়িতে শিক্ষিকাকে ধর্ষনে ঘটনায় এক যুবক আটক

0
115
ছবি : এই বাংলা প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি পার্বত্য জেলা আলুটিলা তারেং চুমুই এলাকায় এক বাঙালি প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে পানছড়ি উপজেলায় এক সরকারি স্কুলের সহকারী শিক্ষিকার ধর্ষনে শিকার হয়েছ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ধর্ষনকারী লিটন ত্রিপুরাকে আটক করে পুলিশ।

আটক লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চাকমা সম্প্রদায়ের ওই শিক্ষিকা এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে প্রেমিক এক বাঙালি সঙ্গে আলুটিলা যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলে তাদের অনুসরণ করে এবং তারেং এলাকায় পৌঁছে পথরোধ করে। একপর্যায়ে সে ওই নারীকে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

এসময় তার বন্ধু কৌশলে পাশের সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, ভিকটিম নারী বাদী হয়ে লিটন ত্রিপুরার বিরুদ্ধে রাতেই মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here