খাগড়াছড়িতে বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতরণ

0
91
ছবি : এই বাংলা প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার উদ্যোগে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ধানের শীষ লিফলেট বিতরণ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (৩১ অক্টোবর) জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. বিপুল চাকমা এবং সাধারণ সম্পাদক এড. বেদারুল ইসলাম-এর নেতৃত্বে ফোরামের সদস্যরা মানিকছড়ি বাজারে দোকান-দোকান ঘুরে লিফলেট বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন:

  • জেলা বিএনপির সহ সভাপতি এড. মঞ্জুরুল মোর্শেদ,

  • জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মালেক মিন্টু,

  • জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান এবং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ আমিনুল ইসলাম রকি,

  • মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, সদস্য সচিব মোঃ মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম চেয়ারম্যান, জয়নাল আবেদীন, নুরুজ্জামান মাষ্টার, জামাল উদ্দিন সরকার,

  • উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মীর হোসেন,

  • উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আল ফারুক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম,

  • মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আলী,

  • মানিকছড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহিদ,

  • সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক প্রমুখ।

উক্ত কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের মাঝে বিএনপির নীতি ও কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here