কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

0
97
কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘন্টায় বিপুল ভারতীয় পণ্য জব্দ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :


কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে গত ৭২ ঘণ্টায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩২ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম–২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, টানা বিশেষ অভিযানে ভারতীয় গবাদিপশু, গাঁজা, মদ, জিরা, প্যান্টপিস, ফলসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়। সাম্প্রতিক সময়ে সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়ায় বিজিবি নজরদারি আরও জোরদার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। বিজিবি সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here