কুড়িগ্রামে ধরলা সেতুর লোহার নাট চুরি, দুর্ঘটনার শঙ্কা

0
60
কুড়িগ্রামে ধরলা সেতুর অবকাঠামোতে ব্যবহৃত লোহার নাট চুরি / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে ধরলা সেতুর অবকাঠামোতে ব্যবহৃত লোহার নাট চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২২ ফেরুয়ারি) রাতে দুর্বৃত্তরা সেতুর মূল স্প্যানের দুইটি লোহার নাট খুলে নিয়ে যায়। এতে সেতুটিতে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ সেতুটি দিয়ে কুড়িগ্রাম, নাগেশ্বরী ভুরুঙ্গামারী হাজার হাজার যান বাহন চলচল করে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে পথচারীরা সেতুর মূল কাঠামোর সাথে জয়েন্টের নাট চুরি হওয়া অংশ দেখতে পেয়ে বিষয়টি টের পান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পথচারী মোঃ আমিনুল ইসলাম, মোঃ জলিল মিয়া, মোঃ আসাদুলসহ অনেকেই বলেন, এ ধরনের চুরি শুধু সম্পদের ক্ষতিই নয়, জননিরাপত্তার জন্য বড় হুমকি। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মীর মোঃ নিজাম উদ্দিন আহমেদ বলেন, সেতুটির নাট চুরি হওয়ার বিষয়টি শুনেছি। এতে আতংকের কিছুই নেই। নাট দুটি লাগাতে বলা হয়েছে। এক-দুই দিন সময় লাগবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here