কিশোরগঞ্জ-৫ আসনে সৈয়দ এহসানুল হুদার সমর্থনে গণমিছিল

0
101
ছবি : এই বাংলা প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সমর্থনে ১৮টি ইউনিয়নে একযোগে এবং একই সময়ে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষ প্রতীকের পক্ষে এই নজিরবিহীন গণমিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা নির্বাচনী এলাকায় এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গতকাল (২৭/১০/২০২৫ইং) বাজিতপুর ও নিকলী উপজেলার মোট ১৮টি ইউনিয়নে এই গণমিছিল সফলভাবে সম্পন্ন হয়। ইউনিয়নগুলো হলো: বাজিতপুর উপজেলার দিলালপুর, দিঘীরপাড়, পিরিজপুর, বলিয়ারদী, হালিমপুর, হিলচিয়া, হুমাইপুর, গাজিরচর, মাইজচর, সরারচর ও কৈলাগ ইউনিয়ন; এবং নিকলী উপজেলার নিকলী সদর, কারপাশা, ছাতিরচর, জারুইতলা, দামপাড়া, সিংপুড় ও গুর‌ই ইউনিয়ন।

প্রত্যেকটি ইউনিয়নে গণমিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষের সমর্থনে এবং অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। মিছিলগুলোতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে স্থানীয় জনগণের মধ্যে প্রার্থীর প্রতি ব্যাপক সমর্থন রয়েছে।
মিছিলের মূল স্লোগান ছিল, “তারেক রহমানের আশীর্বাদ, সৈয়দ এহসানুল হুদা ভাই জিন্দাবাদ” এবং “সৈয়দ এহসানুল হুদা ভাইয়ের সালাম নিন, ধানের শীষ মার্কায় ভোট দিন”। এই স্লোগানগুলো নেতাকর্মীদের মধ্যে বিশেষ প্রেরণা জুগিয়েছে।

গণমিছিল শেষে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আজকের এই কর্মসূচি বাজিতপুর -নিকলীতে এক ইতিহাস হয়ে থাকবে। কেননা পূর্বে এই ধরনের ১৮টি ইউনিয়নে একযোগে গণমিছিল আগে কখনো হয়নি। এবং তারা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার পক্ষে সমর্থন জানিয়ে বলেন – আমাদের অনেকদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সৈয়দ এহসানুল হুদা ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ্। তিনি ধানের শীষ মনোনয়ন নিয়ে আসলে আমরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করার মাধ্যমে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব । এবং তারা আগামী নির্বাচনে ধানের শীষ ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

আরও বলেন, এই গণজোয়ার প্রমাণ করে যে স্থানীয় জনগণ পরিবর্তন চায় এবং তারা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে এলাকার উন্নয়নের কান্ডারি হিসেবে দেখতে চায়। এই গণমিছিলের মাধ্যমে বাজিতপুর-নিকলীতে ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে বলে তারা মনে করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here