কাঁঠালিয়ায় ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ

0
448
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামের খান বাড়িতে। পুকুরটির মালিক ঢাকায় বসবাসরত ব্যবসায়ী মিজানুর রহমান খান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ঘটনায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তার ছোট বোন শারমিন বেগম বাদী হয়ে একই গ্রামের আবদুস সাত্তার কাজীর ছেলে শহীদুল ইসলাম জিলু ও তার ভাই জিয়া কাজীর বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমান খানের সঙ্গে অভিযুক্তদের জমি ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতের কোনো এক সময় অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়। পরদিন সকালে পুকুরে কিছু মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। প্রথমে পানির সমস্যার কারণে মাছ মারা গেছে বলে ধারণা করা হলেও পরবর্তী দুই দিনে চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ একের পর এক মারা যেতে থাকে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

পুকুরের মালিক মিজানুর রহমান খান বলেন, অভিযুক্তদের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ঘটনার আগের দিন অভিযুক্ত দুই ভাইকে একাধিকবার পুকুরপাড়ে দেখা গেছে বলে তিনি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে শহীদুল ইসলাম জিলু বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন এবং এ ঘটনার সঙ্গে তারা জড়িত নন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তাদের জানা নেই।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here