কাঁঠালিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
91
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বিষয়ে আলোচনা সভা এবং ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

সভায় আরও বক্তব্য রাখেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, কৃষকদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলাদলের সভানেত্রী লীনা পারভীন এবং জিয়া মঞ্চ কাঁঠালিয়া উপজেলার সভাপতি এইচ এম বাদল প্রমুখ।

সভায় বক্তারা রাষ্ট্র সংস্কারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here