কাঁঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
107
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন মনিটরিং সেলের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) কাঁঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মো. গোলাম আজম সৈকত।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মনিটরিং সেলের আহবায়ক মিজানুর রহমান আকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মনিটরিং সেলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন কিসলু সিকদার, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান ফুল, সাবেক যুবদল নেতা রেজাউল করিম, কৃষক দলের উপজেলা আহবায়ক মালেক তালুকদার ও সদস্য সচিব শহীদুল ইসলাম।

এছাড়া শ্রমিক দলের উপজেলা সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন, মৎস্যজীবী দলের নেতা রিপন মুন্সীসহ ছয়টি ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here