নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
মঙ্গলবার, ৭ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিক হোসেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. শরাফ উদ্দিন, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক, রংছাতী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান, এনসিপির সমন্বয়ক আবু কাওছার এবং কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. শাহজাহান কবীর।
এছাড়াও সভায় কলমাকান্দা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ ওবায়দুল হক পাঠানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

