কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রোমে জাতিসঙ্ঘ খাদ্য ও কৃষি (এফএও)-এর মহাপরিচালক কু ডংইউয়ের সাথে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৈঠকের শুরুতে উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের মতো গুরুত্বপূর্ণ আয়োজন এবং বেশ কয়েকটি সংলাপ ও সেশনে বাংলাদেশকে অংশগ্রহণে আমন্ত্রণের জন্য মহাপরিচালককে ধন্যবাদ জানান।
তিনি বাংলাদেশের কৃষিখাতে এফএও’র অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপদেষ্টা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় কৃষি বিষয়ক গবেষণা, রফতানিমুখী কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, ডিজিটাল কৃষি প্রভৃতি বিষয়ে অধিকতর সহযোগিতার জন্য মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় এফএও-এর মহাপরিচালক বাংলাদেশের সাথে আরো নিবিড়ভাবে কাজ করার আশা প্রকাশ করেন।
বৈঠকে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান-সহ দুই পক্ষের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। বাসস
এই বাংলা/এমএস
টপিক

