উপ-পরিচালক পদে পদোন্নতি: হাসপাতালের তত্ত্বাবধায়ককে ফুলেল শুভেচ্ছা

0
72
ছবি : এই বাংলা প্রতিনিধি

যশোর প্রতিনিধি :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত উপ-পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তত্ত্বাবধায়কের কার্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নেতা মোশারেফ হোসেন মুসার নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ডা. হুসাইন শাফায়াতকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কর্মচারীরা এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ. ন. ম. বজলুর রশীদ টুলু।

মোশারেফ হোসেন মুসার নেতৃত্বে শুভেচ্ছা জানাতে আসা কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুর রহমান, আব্দুল মান্নান লিটন, নীলা ইসলাম, ইমরান হোসেন টপি, কৃষ্ণ দাস, মাবিয়া খাতুন, আঞ্জু বেগম, ইমন হোসেন, মনিরসহ অর্ধশতাধিক কর্মচারী।

কর্মচারীরা নতুন পদে ডা. হুসাইন শাফায়াতের সাফল্য ও দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করেন। শেষে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here