উত্তরা ইপিজেডে সনিক বাংলাদেশ লিমিটেড চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

0
114
উত্তরা ইপিজেডে বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত চালুর দাবিতে রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টায় মানববন্ধন করেছেন শ্রমিকরা। ইপিজেডের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে শ্রমিকদের প্রতিনিধি দল নির্বাহী পরিচালকের কাছে স্মারকলিপি জমা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে বক্তব্য দেন নাজমুল হোসেন, শরিফুল মণ্ডল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন, রুবেল রানা, আব্দুর রহমান ও সুজন ইসলামসহ অনেকে। ‘আন্দোলন হটাও, ইপিজেড বাঁচাও’— স্লোগানে শ্রমিকরা কর্মসূচিতে অংশ নেন।

শ্রমিকেরা বলেন, সনিক বাংলাদেশ লিমিটেড শুধু কর্মস্থলই নয়—এটি তাদের জীবিকা ও পরিবারের ভবিষ্যতের ভরসা। ব্যক্তিগত স্বার্থে কিছু ব্যক্তি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। শ্রমিকদের আহ্বান— “আমরা আর কোনো বিশৃঙ্খলা বা আন্দোলন চাই না, শুধু আমাদের কর্মস্থলে ফিরতে চাই। ইপিজেড সচল থাকলে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে পরিবার বাঁচবে।”

উল্লেখ্য, ২৬ দফা দাবিতে ১৬ নভেম্বর শ্রমিকরা আন্দোলন শুরু করেন। ১৭ নভেম্বর মালিকপক্ষ দাবি মেনে নিলেও কিছু শ্রমিক অসন্তুষ্ট থাকেন। ১৮ নভেম্বর শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করলে উৎপাদন ব্যাহত হয়। পরদিন একই দিন কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here