ঈশ্বরদীতে ট্রেনের যাত্রাবিরতি ও নিরাপদ ট্রেনযাত্রার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

0
85
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে নিরাপদ ট্রেনযাত্রা ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এই কর্মসূচির আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী ইউনিট।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সমাবেশে ঈশ্বরদী বাইপাস স্টেশন ও বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতি, কমিউটার ট্রেনের সাপ্তাহিক দিন পুনঃনির্ধারণ, সাগরদাঁড়ি ও মধুমতি এক্সপ্রেসে এসি চেয়ার কোচ সংযোজন, পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালু, সুন্দরবন এক্সপ্রেসের পূর্বের সিডিউল অনুযায়ী চলাচল, রেলওয়ে জংশনের ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি, যাত্রীদের জন্য সুপেয় পানি ও তালাবদ্ধ পাবলিক টয়লেট উন্মুক্ত করার মতো দশ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবির স্মারকলিপি রেলওয়ে কর্তৃপক্ষকে প্রদান করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর. কে বাবু। স্বাগত বক্তব্য দেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহ্বুবুর রহমান পলাশ, উন্নয়নকর্মী আশিকুর রহমান লুলু, প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান শাহীন, সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, বিনা পয়সার পাঠশালার পরিচালক তাহেরুল ইসলাম, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি শেখ ওয়াহেদ আলী সিন্টু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, ডা. আনোয়ারুল ইসলাম, যুবনেতা খোরশেদ আলম দীপু, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম মাহবুব প্রাপ্তি ও নারী উদ্যোক্তা ফারজানা ফেরদৌস পুষ্প।

সাধারণ সম্পাদক মাসুদুল ইসলামের সমন্বয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ওহেদুজ্জামান টিপু।

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি, সাহিত্য-সংস্কৃতি পরিষদ, সবুজ পৃথিবী, মানাব, অনলাইন প্রেসকাব ও ঈশ্বরদী জনকল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে ও দাবিগুলো সমর্থন জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here