ইবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের PSOB নির্বাচনে উৎসবমুখর পরিবেশ

0
111
ছবি - এই বাংলা প্রতিনিধি

ইবি প্রতিনিধি :


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে গঠিত সংগঠন পলিটিক্যাল সায়েন্স অর্গানাইজেশন ফর ব্যানেভোলেন্স (PSOB)-এর দ্বিতীয় কংগ্রেস ও ২০২৫-২৬ কার্যবর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিভাগের ৩৩০ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল তিনটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে।

নির্বাচনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সভাপতি পদে দুইজন এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষার্থী ভোটার হিসেবে অংশ নেন।

নির্বাচন পরিচালনা করেন বিভাগের শিক্ষক ও কংগ্রেসপতি সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, যিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন। কমিশনের অন্যান্য সদস্য ছিলেন সহকারী অধ্যাপক ওবাইদুল হক, সহযোগী অধ্যাপক শেরিনা খাতুন, সহকারী অধ্যাপক রিপোনুজ্জামান ও সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান।

নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান জিহাদ বলেন, “প্রায় দুই বছর পর আমাদের PSOB নির্বাচন অনুষ্ঠিত হলো। আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উৎসবের আমেজ। সিনিয়র-জুনিয়র সবাই মিলে এক আনন্দমুখর পরিবেশে অংশ নিয়েছে। আমরা আশা করি, নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্বশীলভাবে কাজ করবেন।”

প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন বলেন, “গতবারের তুলনায় এবারের নির্বাচন অনেক বেশি উৎসবমুখর ও প্রতিযোগিতামূলক হয়েছে। প্রতিটি ব্যাচ থেকেই শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এই অংশগ্রহণমূলক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, পলিটিক্যাল সায়েন্স অর্গানাইজেশন ফর ব্যানেভোলেন্স (PSOB) ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গঠিত হয়। সংগঠনটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে কাজ করে এবং আর্থিকভাবে অস্বচ্ছল ও অসুস্থ শিক্ষার্থীদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করে থাকে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here