ইবির শাহ আজিজ হল প্রভোস্টকে ১৫ দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

0
89
ছবি - এই বাংলা প্রতিনিধি

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি, মেধা-সিনিয়রিটির ভিত্তিতে সিট বণ্টনসহ ১৫ দফা দাবি জানিয়েছে হল শাখা ছাত্রশিবির।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৩ টার দিকে শাহ আজিজুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এ সময় ইবি ছাত্রশিবিরের হল শাখার সভাপতি তানজিল হোসাইন সহ কয়েকজন দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

তাদের দাবিগুলো হল— ডাইনিংয়ের খাদ্যগুণ উন্নয়নে ভর্তুকি বৃদ্ধি, ন্যায্য মূল্য ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, প্রতিটি ব্লকে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন এবং সাপ-মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা, ওয়াশরুমের নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ, রিডিং রুমে পর্যাপ্ত আসন ও এসি স্থাপন, শিক্ষার্থীদের জন্য ফ্রিজ ও ওয়াশিং মেশিন সরবরাহ, খেলাধুলার উপকরণ বৃদ্ধি, মসজিদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন, হলের ছাদ ও পানি নিষ্কাশন ও সংস্কার, অভিযোগ দ্রুত সমাধান, মেধা ও সিনিয়রিটিভিত্তিক সিট বণ্টন, এবং গণরুম ব্যবস্থা বাতিল করে পড়াশোনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি—এসব ব্যবস্থা বাস্তবায়নে জোরালো দাবি জানানো হয়েছে।

হল শাখা সভাপতি তানজিল হোসাইন বলেন, “আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে হল সংস্কারের লক্ষ্যে নানাবিধ প্রস্তাবনা নিয়ে প্রভোস্ট স্যারের সাথে কথা বলেছি। তিনিও আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় আলোচনায় বসেছেন। শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে বেশকিছু সংস্কার কাজ সম্পন্ন করেছেন। বর্তমানে হলে কিছু সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করায়, আমরা স্যারের নিকট ১৫ দফা সংস্কার প্রস্তাবনা পেশ করেছি। স্যার আমাদেরকে দফাগুলো বাস্তবায়নে আশ্বস্ত করেছেন। আমরা প্রত্যাশা করছি, প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ।”

হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে যা কিছু প্রয়োজন, আমরা সবই করার জন্য প্রস্তুত। আমাদের হল পুরো দেশের বিশ্ববিদ্যালয়ের হলগুলোর জন্য মডেল হয়ে উঠবে। ইনশাআল্লাহ।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here