ইবির দুই শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহার চায় আইন বিভাগের শিক্ষার্থীরা

0
87
ছবি : এই বাংলা প্রতিনিধি

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহাজাহান মন্ডল ও অধ্যাপক ড. রেবা মন্ডলকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে আইন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন। শিক্ষার্থীরা কমিটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন, যেমন:

  • “যে শেখায় ন্যায় তারই হলো অন্যায়”

  • “শিক্ষক ছাড়া ক্লাস রুম শূন্য থাকবে”

  • “We want our teacher back”

  • “Education needs teacher, not punishment”

  • “Without them, Law has no voice”

শিক্ষার্থীরা বলেন, “আইন বিভাগ দীর্ঘদিন সেশনজটে ছিল, তবে শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় তা কমে এসেছে। ড. শাহাজাহান মন্ডল ও ড. রেবা মন্ডল সবসময় শিক্ষার্থীবান্ধব হিসেবে পরিচিত ছিলেন। ফর্ম ফিলাপ সহ বিভিন্ন বিষয়ে তারা আমাদের সহায়তা করেছেন। তাঁদের বহিষ্কারে আমাদের বিভাগে অপূরণীয় ক্ষতি হচ্ছে।”

একজন শিক্ষার্থী হৃদয় বলেন, “তদন্ত কমিটি কতটুকু নিরপেক্ষভাবে কাজ করছে, সে বিষয়ে প্রশ্ন আছে। ক্যাম্পাসে এখনও আওয়ামী মতাদর্শের অনেক শিক্ষক আছেন। শিক্ষক রাজনীতির কারণে যদি এ শিক্ষকরা বহিষ্কার হন, বাকিরা কেন অক্ষত থাকবেন?”

অধ্যাপক ড. শাহাজাহান মন্ডল জানান, “আমাদের শোকজে অভিযোগ করা হয়েছে যে আমরা মিছিল থেকে অশ্লীল মন্তব্য ও হুমকি দিয়েছেন, অথচ আমরা সেখানে উপস্থিত ছিলাম না। শোকজের জবাব দেওয়ার পরও বহিষ্কারাদেশ জারি হয়েছে। আমরা সর্বদা শিক্ষার্থীবান্ধব কাজ করেছি এবং ছাত্রদের আন্দোলনের বিরোধিতা করি না।”

ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানে যে বিতর্কিত ভূমিকা ছিল, তার জন্য শিক্ষক ও কর্মকর্তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে একটি কমিটি আরও সুক্ষ্মভাবে বিবেচনা করবে। তবে কোন ফ্যাসিস্ট কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।”

প্রসঙ্গত, গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই-আগস্ট বিপ্লববিরোধী কার্যক্রমে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here