ইবিতে ই-কার ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১

0
89
ছবি : এই বাংলা প্রতিনিধি

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইলেকট্রনিক গাড়ি (ই-কার) ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহিন নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক গাড়ি ‘দখিনা-২’ মেইনগেট থেকে ঘুরে প্রশাসন ভবনের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে দুই চালকই আহত হন, তবে ভ্যানচালক শাহিনের অবস্থা গুরুতর ছিল।

দুর্ঘটনায় ই-কারের সামনের গ্লাস ভেঙে যায় এবং ভ্যানের চাকা বেঁকে যায়। পরে আহত দুজনকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসা শেষে জানা গেছে, শাহিনের পায়ে চারটি, হাঁটুর নিচে তিনটি, হাতে দুটি এবং গালে একটি — মোট দশটি সেলাই দিতে হয়েছে।

ইবি মেডিকেল সেন্টারের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মমতাজ বলেন, “আমরা আহত ভ্যানচালক শাহিনকে প্রয়োজনীয় চিকিৎসা ও ১০ দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছি। বাইরে থেকে অতিরিক্ত চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে না।”

আহত শাহিনের প্রতিবেশীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তারা বলেন, “শাহিন পরিবারের একমাত্র উপার্জনকারী। কাজ বন্ধ থাকলে তার পরিবার অভাবে পড়বে। তাই প্রশাসনের কাছে তার পরিবারের জন্য সহায়তা কামনা করছি।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here