ইবিতে আইসিটি বিভাগের প্রথম পুনর্মিলনী ও রজতজয়ন্তী উপযাপন

0
58

ইবি প্রতিনিধি :

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিভাগটির ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন ব্যাচের পাঁচ শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেন।

শুক্রবার (৯ জানুয়ারি) শুরু হওয়া দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী পর্ব শনিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রথম দিনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে ফটোসেশন, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে সকাল ১১টায় এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ইবনে সিনা ভবন চত্বর থেকে শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় দিনব্যাপী পরিচিতি পর্ব, ডকুমেন্টারি উপস্থাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো- ভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান। এছাড়াও পুনর্মিলনী ও রজত জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলমগীর হোসেনসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আইসিটি বিভাগ শুধু একটি একাডেমিক ইউনিট নয়, এটি পরিবর্তনের প্ল্যাটফর্ম। আজকের বিশ্বে আইসিটি মানুষের জীবন, সমাজ ও রাষ্ট্রকে বদলে দিয়েছে। আপনারা যারা এই বিভাগে পড়েছেন, আপনারাই সেই পরিবর্তনের অংশীদার। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ দেশের মধ্যে অগ্রগণ্য ছিল-এটি আমাদের জন্য গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয় সবসময় তার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গর্ব করে, যেমন বাবা-মা তাদের সন্তানের সাফল্যে গর্ববোধ করে। আজকের এই রজত জয়ন্তী আপনাদের জীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে।”

 

দুই দিনব্যাপী এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here