স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ মেয়াদের জন্য পুনরায় আমির হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। তিনি শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকন (সদস্য)দের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান ২০২৬-২০২৮ মেয়াদের জন্য পুনরায় সংগঠনের আমির নির্বাচিত হন।
এই বাংলা/এমএস
টপিক

