সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাটের মোংলায় র‍্যাব-৬-এর বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে মোংলা থানার দিগরাজ এলাকায় র‍্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে গোপাল সরকারের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার গোপাল সরকার মোংলা থানার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মোংলা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

র‍্যাব-৬-এর পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে উদ্ধারকৃত মাদকসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর